WB Assembly Election 2026 : বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় বড় চমক?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 21, 2026 | 8:45 PM

WB Assembly Election 2026 : প্রার্থী তালিকা নিয়ে আজই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। প্রার্থী বাছাইয়ে মূলত নজর দেওয়া হয়েছে কর্মী অসন্তোষের দিকে। এছাড়া আরও কয়েকটি ইস্যু খতিয়ে দেখার পরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে? ইতিমধ্যেই ২৫৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এখনও ৩৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। এই আসনগুলিতে কাদের প্রার্থী করা হবে? প্রার্থী তালিকা নিয়ে আজই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। প্রার্থী বাছাইয়ে মূলত নজর দেওয়া হয়েছে কর্মী অসন্তোষের দিকে। এছাড়া আরও কয়েকটি ইস্যু খতিয়ে দেখার পরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জে পি নাড্ডার বাসভবনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরই প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে বলে খবর।

Follow Us