লক্ষ্মীর এমন মহিমা! ভরিয়ে দিতে চান মোদী, কী আছে ঝুলিতে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2026 | 7:29 PM

কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, মহিলাদের ২০০০ টাকা ভাতার কথা, সেখানে কোনও বাছবিছার থাকছে না। তৃণমূল ভোটের মুখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করেছে, তাই ইস্তাহারে আর কোনও নতুন প্রতিশ্রুতি নেই। তবে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, সেই অঙ্ক হবে দ্বিগুণ। ৩০০০ টাকা। তবে বেকার মহিলারাই এই টাকা পাবেন।

বিশ্লেষকরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনবার ক্ষমতায় আসার পিছনে মহিলা ভোট একটা বড় ভূমিকা নিয়েছে। এসআইআরে কত মহিলা ভোটারের নাম বাদ গেল, তার নিরিখে ইতিমধ্যে হিসেব কষতে শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। আর সব দলের ইস্তাহারে চোখ রাখলেই বোঝা যাবে সেই মহিলা ভোটই পাখির চোখ। প্রায় সবাই লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অঙ্কটা বাড়িয়েই রেখেছেন। কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, মহিলাদের ২০০০ টাকা ভাতার কথা, সেখানে কোনও বাছবিছার থাকছে না। তৃণমূল ভোটের মুখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করেছে, তাই ইস্তাহারে আর কোনও নতুন প্রতিশ্রুতি নেই। তবে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, সেই অঙ্ক হবে দ্বিগুণ। ৩০০০ টাকা। তবে বেকার মহিলারাই এই টাকা পাবেন।

Follow Us