CEC: এজেন্সির সঙ্গে বৈঠকের শুরুতে ধমক জ্ঞানেশ কুমারের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2026 | 6:18 PM

CEC: রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেছে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। মঙ্গলবার আবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁদের। তার আগেই বৈঠকের আয়োজন জেলাশাসক, পুলিশ সুপার সঙ্গেও। বৈঠকে উপস্থিত রয়েছে প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ কর্তারাও।

কলকাতা: রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কড়া ভাষায় ধমক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। ভোট হতে অহিংস, শান্তিপূর্ণ! তা না হলে কারওর রেয়াত নেই। সোমবার বাংলায় এসে জেলাশাসক, পুলিশ সুপার-সহ রাজ্য়ের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের ‘ক্লাস’ নিলেন জ্ঞানেশ কুমার। আরও বেশি কড়া হাতে নির্বাচন সামাল দিতে হবে বলেই মত তাঁর। এদিন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেছে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। মঙ্গলবার আবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁদের। তার আগেই বৈঠকের আয়োজন জেলাশাসক, পুলিশ সুপার সঙ্গেও। বৈঠকে উপস্থিত রয়েছে প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ কর্তারাও।

Follow Us