কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?

|

Mar 25, 2026 | 4:58 PM

LPG Cylinder: গ্যাস বুকিং নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কেন এই বিভ্রান্তি? গ্যাস ডিলাররা বলছেন, এলপিজি বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। এবার থেকে ৩৫ দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডার বুক (LPG Cylinder Booking) করা যাবে। ওদিকে কেন্দ্রের দাবি, গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি।

গ্যাস বুকিং নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কেন এই বিভ্রান্তি? গ্যাস ডিলাররা বলছেন, এলপিজি বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। এবার থেকে ৩৫ দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডার বুক (LPG Cylinder Booking) করা যাবে। ওদিকে কেন্দ্রের দাবি, গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন অয়েল পেট্রোলিয়াম সংস্থাগুলিও জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।  গ্যাস ডিলারদের দাবি, ডবল সিলিন্ডারের গ্রাহকদের ক্ষেত্রে বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারির ৩৫ দিন বাদে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। গ্যাস ডিলার সংগঠনের নেতা বিজন বিহারী বিশ্বাস জানিয়েছেন, সরকারি নির্দেশিকা নয়, অয়েল মার্কেটিং সংস্থাগুলি হোয়াটসঅ্যাপ মেসেজে এই বার্তা দিয়েছে।

Follow Us