CEO At Nandigram : নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
WB Assembly Election 2026 : আমজনতার অভিযোগ শুনলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। এদিন তিনি প্রথমে তমলুকের ডিএম অফিসে সর্বদলীয় বৈঠক করেন। তারপর শুভেন্দুর গড়ে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। নন্দীগ্রামে ভয় ছাড়াই যাতে সকলে ভোট দিতে পারেন, সেই বার্তাও দিয়েছেন তিনি।
নন্দীগ্রামে স্পর্শকাতর বুথগুলি নজরদারিতে খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক বা CEO। আমজনতার অভিযোগ শুনলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। এদিন তিনি প্রথমে তমলুকের ডিএম অফিসে সর্বদলীয় বৈঠক করেন। তারপর শুভেন্দুর গড়ে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। নন্দীগ্রামে ভয় ছাড়াই যাতে সকলে ভোট দিতে পারেন, সেই বার্তাও দিয়েছেন তিনি। নন্দীগ্রামের ভোটারদের একাংশের অভিযোগ বিজেপিকে ভোট দেওয়ায় বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের একটাই বক্তব্য, অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না। উপযুক্ত পদক্ষেপ করা হবে।
Follow Us