Election in Bengal: বাংলায় এক দফায় ভোট করতে প্রস্তুত CEO দফতর, খবর কমিশন সূত্রে

| Edited By: জয়দীপ দাস

Feb 06, 2026 | 10:07 PM

Election Commission: কোনও সমস্যা নেই এক দফায় ভোটে, মনে করছে সিইও দফতর। তবে দিনের শেষে পুরো সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরেই। এক দফায় ভোট করতে বাহিনী সমস্যা হবে বলেই সূত্রের খবর। তবে কমিশনের রাজ্য দফতর রাজি এক দফা ভোটে। এখন দেখার জল কোনদিকে গড়ায়।

কলকাতা: ভোট ঘোষণা না হলেও নির্বাচনী দামামা যে বেজে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এরইমধ্যে বড় খবর আসছে কমশিন থেকে। এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দফতর। জাতীয় নির্বাচন কমিশন পরামর্শ চাইলে এক দফা বলবে সিইও দফতর। কোনও সমস্যা নেই এক দফায় ভোটে, মনে করছে সিইও দফতর। তবে দিনের শেষে পুরো সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরেই। এক দফায় ভোট করতে বাহিনী সমস্যা হবে বলেই সূত্রের খবর। তবে কমিশনের রাজ্য দফতর রাজি এক দফা ভোটে। এখন দেখার জল কোনদিকে গড়ায়।