Netajinagar: কী অবস্থা নেতাজি নগরের দেখুন, ভোটের আগে মারামারি-চুলোচুলি
Kolkata: আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা যাচ্ছে, নেতাজিনগরের ৯৮ নম্বর ওয়ার্ড, থানার পিছনের এলাকাতেই রবিবার সকালে একটা দেওয়াল লিখন ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। বিজেপির বক্তব্য, তাঁদের কর্মীরা যখন দেওয়াল লিখছিলেন, তখন তৃণমূলের কর্মীরা তাঁদের ওপর এসে হামলা চালায়।
দেওয়াল লিখন ঘিরে উত্তপ্ত নেতাজিনগর। থানার সামনেই বিজেপি তৃণমূল সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। একে অপরের দিকে ইট-ভাঙা টাইলসের টুকরো ছোড়ার অভিযোগ। আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। জানা যাচ্ছে, নেতাজিনগরের ৯৮ নম্বর ওয়ার্ড, থানার পিছনের এলাকাতেই রবিবার সকালে একটা দেওয়াল লিখন ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। বিজেপির বক্তব্য, তাঁদের কর্মীরা যখন দেওয়াল লিখছিলেন, তখন তৃণমূলের কর্মীরা তাঁদের ওপর এসে হামলা চালায়।
Published on: Mar 01, 2026 05:50 PM