‘ঘরের পাঁচিল’ থেকে ফের গৃহস্থের হেঁসেলে, ‘হাসছে’ ঘুঁটে

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 13, 2026 | 7:40 PM

‘বড়োবউ মেজোবউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে।’ ‘সহজ পাঠ’-এ ঘুঁটের গুরুত্ব বুঝিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঘুঁটে ধীরে ধীরে ‘সমাজচ্যুত’ হল। গৃহস্থের হেঁসেল থেকে হারিয়ে যেতে থাকে। আর তার জায়গা নেয় গ্যাস সিলিন্ডার। ঘুঁটের সেই হারিয়ে যাওয়ার সময় হেসেছিল গ্যাস। আজ যেন ঘুঁটের বদলা নেওয়ার সময়। গ্যাস বিপদে পড়তেই হাসছে ঘুঁটে। গ্যাসের এই সংকটে বেড়েছে ঘুঁটের গুরুত্ব। শিলিগুড়ির বাজারে সেই ছবিই ধরা পড়ল। শিলিগুড়িতে ঘুঁটে বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের। এসএফ রোড পেরিয়ে বর্ধমান রোড। এখানে রাস্তার দু’পাশে পাওয়া যাচ্ছে ঘুঁটে। কত দামে বিক্রি হচ্ছে ঘুঁটে? বিক্রেতারা বলছেন, আগে এক-একটা ঘুঁটের দাম ছিল ২ টাকা। আর এখন ১০ টাকায় ৪টা ঘুঁটে। অর্থাৎ এক-একটা ঘুঁটের দাম বেড়েছে ৫০ পয়সা।

Follow Us