হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল…
কেন হুমায়ুনের সঙ্গে কথা বলতে গেলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম? এদিনের বৈঠকে তা নিয়ে প্রশ্ন তোলেন সম্পাদকমণ্ডলীর অধিকাংশ সদস্য। সেলিম জানান, কয়েকটি কৌশলগত কারণে হুমায়ুনের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। সূত্রের খবর সেলিম জানিয়েছেন যে, হুমায়ুন কবীর বারবার সিপিএমের সঙ্গে কথা বলতে চাইছিলেন। সেই কারণে কথা বলা।
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসার কি খুব দরকার ছিল? প্রশ্নের মুখে পড়তে হল সেলিমকে। দিনকয়েক আগে এক সন্ধ্যায় একটি হোটেলের ঘরে কথা হয় দু’জনের। হুমায়ুন কবীর সেই বৈঠক থেকে বেরিয়ে জানান, খুব ভালো কথাবার্তা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। বামেদের অন্দরমহলেই শুরু হয় চর্চা। এবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেও প্রশ্নের মুখে পড়তে হল সেলিমকে।
কেন হুমায়ুনের সঙ্গে কথা বলতে গেলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম? এদিনের বৈঠকে তা নিয়ে প্রশ্ন তোলেন সম্পাদকমণ্ডলীর অধিকাংশ সদস্য। সেলিম জানান, কয়েকটি কৌশলগত কারণে হুমায়ুনের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। সূত্রের খবর সেলিম জানিয়েছেন যে, হুমায়ুন কবীর বারবার সিপিএমের সঙ্গে কথা বলতে চাইছিলেন। সেই কারণে কথা বলা। তবে তাতে সন্তুষ্ট হয়নি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
Follow Us