Mothabari Police Crackdown: মোথাবাড়িতে জোরকদমে চলছে তল্লাশি, বাড়ি-তল্লাট ঘুরে ঘুরে পাকড়াও
Mothabari Arrest Drive Villagers Protest Police Raids: সূত্রের খবর, যারা ঘটনার দিন বিক্ষোভে সামিল ছিল তাঁরা অনেকেই অন্যত্র লুকিয়ে রয়েছে। অনেকেই এলাকা ছেড়ে দিয়েছে। এবার সে কারণেই সাদা পোশাকে বিভিন্ন অলিতে গলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেখানেই অভিযুক্তদের খোঁজ মিলছে সেখান থেকেই তাঁদের পাকড়াও করা হচ্ছে। সেই সময়েই মহিলাদের বাধা দেওয়ার ছবি সামনে এসেছে।
মোথাবাড়িতে ব্যাপক ধরপাকড় পুলিশের। আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, ধরপাকড়ে বাধা দিতে সামনের সারিতে মহিলারা। গলিতে গলিতে মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পুরোদমে তদন্ত চালাচ্ছে NIA. সাদা পোশাকে দেখা যাচ্ছে পুলিশকে। সূত্রের খবর, যারা ঘটনার দিন বিক্ষোভে সামিল ছিল তাঁরা অনেকেই অন্যত্র লুকিয়ে রয়েছে। অনেকেই এলাকা ছেড়ে দিয়েছে। এবার সে কারণেই সাদা পোশাকে বিভিন্ন অলিতে গলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেখানেই অভিযুক্তদের খোঁজ মিলছে সেখান থেকেই তাঁদের পাকড়াও করা হচ্ছে। সেই সময়েই মহিলাদের বাধা দেওয়ার ছবি সামনে এসেছে।
Follow Us
