AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোসাবায় তৃণমূলে 'ফাটল', কড়া বার্তা দিয়ে কী বললেন অভিষেক?

গোসাবায় তৃণমূলে ‘ফাটল’, কড়া বার্তা দিয়ে কী বললেন অভিষেক?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Apr 06, 2026 | 8:39 PM

Share

জোরকদমে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। রাজ্যে চতুর্থবার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। আর এই ভোটগ্রহণের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এল। সুন্দরবনে নদীর বাঁধের থেকেও চওড়া তৃণমূলের গোষ্ঠীর 'ফাটল'। গোসাবায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই অনেককে দেখা গেল না। এই নিয়ে সভা থেকে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস আজ একটা বিশাল বটবৃক্ষ। যদি কেউ ষড়যন্ত্র করে একে দুর্বল করার কথা ভাবে, তবে চার তারিখ (ভোট গণনার দিন) বিকেলেই দেখা হবে। চার তারিখের পর বাকি জীবনটা কীভাবে কাটবে, সেটা মাথায় রাখবেন।” এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

জোরকদমে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। রাজ্যে চতুর্থবার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। আর এই ভোটগ্রহণের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এল। সুন্দরবনে নদীর বাঁধের থেকেও চওড়া তৃণমূলের গোষ্ঠীর ‘ফাটল’। গোসাবায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই অনেককে দেখা গেল না। এই নিয়ে সভা থেকে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস আজ একটা বিশাল বটবৃক্ষ। যদি কেউ ষড়যন্ত্র করে একে দুর্বল করার কথা ভাবে, তবে চার তারিখ (ভোট গণনার দিন) বিকেলেই দেখা হবে। চার তারিখের পর বাকি জীবনটা কীভাবে কাটবে, সেটা মাথায় রাখবেন।” এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

Follow Us