Mamata and Manik: সিপিএম-এর মানিক সরকারের মুখে মমতার প্রশংসা
কার্যত তৃণমূল সুপ্রিমো করতে শোনা গেল মানিক সরকারকে। সম্প্রতি এসআইআর সংক্রান্ত একটি আবেদন করে, আদালতে নিজেই সওয়াল করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের প্রশংসা করেছেন মানিক। সেই উদ্যোগকে যে ছোট করা যায় না, সে কথাই বলেছেন তিনি
ভোটের মুখে জোট নিয়ে অস্বস্তি জারি রয়েছে আলিমুদ্দিনে। সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে অস্বস্তি বেড়েছে আগেই। আর এবার সিপিএমের নয়া অস্বস্তির কারণ হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা মানিক সরকার। কার্যত তৃণমূল সুপ্রিমো করতে শোনা গেল মানিক সরকারকে। সম্প্রতি এসআইআর সংক্রান্ত একটি আবেদন করে, আদালতে নিজেই সওয়াল করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের প্রশংসা করেছেন মানিক। সেই উদ্যোগকে যে ছোট করা যায় না, সে কথাই বলেছেন তিনি।