Gas Crisis: লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ পুরুলিয়ায়

| Edited By: জয়দীপ দাস

Mar 14, 2026 | 3:51 PM

Gas Crisis in Bengal: শনিবার সকাল থেকে পুরুলিয়া শহরের স্থানীয় এক ডিলারের গোডাউনের সামনে খালি সিলিন্ডার হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় গ্রাহকদের। কিন্তু গ্যাস পাওয়া যাবে না জানতে পারার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। মুহূর্তের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে, প্রতিবাদকারীরা জে কে কলেজ রোড অবরোধ করলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ।

পুরুলিয়া: গ্যাসের হাহাকার বাড়ছে সর্বত্রই। রাগে-ক্ষোভে পথ অবরোধ গ্রাহকদের। পুরুলিয়াতেও দেখা গেল একই ছবি। শনিবার সকাল থেকে পুরুলিয়া শহরের স্থানীয় এক ডিলারের গোডাউনের সামনে খালি সিলিন্ডার হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় গ্রাহকদের। কিন্তু গ্যাস পাওয়া যাবে না জানতে পারার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। মুহূর্তের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে, প্রতিবাদকারীরা জে কে কলেজ রোড অবরোধ করলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। 

Follow Us