Dilip Ghosh: ‘মোদীজি অসফল’, মমতার সঙ্গে তুলনা করে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

May 15, 2026 | 11:07 PM

Dilip Ghosh praises Narendra Modi: দিলীপ ঘোষকে চর্চিত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ির বিষয়ে প্রশ্ন করা হয়। তখন এই বিষয়ে কথা বলতে গিয়ে মমতা ও মোদীর মধ্যে পার্থক্য বোঝান তিনি। বলেন, "আগেই আমি বলতাম যে একদিক দিয়ে মাননীয় মোদীজি অসফল কারণ মমতা ব্যানার্জি তাঁর ইঞ্চি ফুট সাইজের নেতাদের কয়েকশো কোটি টাকার মালিক করে দিয়েছেন।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসফল বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। অবাক হচ্ছেন? তবে, ঠিক এমনটাই কিন্তু বলেছেন তিনি। তবে, তাতে অবশ্যই একটা টুইস্ট রয়েছে। আসলে তাঁকে চর্চিত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ির বিষয়ে প্রশ্ন করা হয়। তখন এই বিষয়ে কথা বলতে গিয়ে মমতা ও মোদীর মধ্যে পার্থক্য বোঝান তিনি। বলেন, “আগেই আমি বলতাম যে একদিক দিয়ে মাননীয় মোদীজি অসফল কারণ মমতা ব্যানার্জি তাঁর ইঞ্চি ফুট সাইজের নেতাদের কয়েকশো কোটি টাকার মালিক করে দিয়েছেন। মোদীজি তাঁর নেতাদের কোটিপতি করতে পারেননি। তিনি দেশের সাধারণ মানুষকে লাখপতি করেছেন। এটাই মোদি-মমতার মধ্যে পার্থক্য, আর সেটা পরিলক্ষিত।”

Follow Us