AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?

এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?

Kousik Dutta

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Aug 03, 2026 | 7:26 AM

Share

এবার বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের সঙ্গে নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। টুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার অভিযোগ উঠল সুমিতের বিরুদ্ধে। বীরভূম ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরেও আতঙ্কের সাম্রাজ্য ছড়িয়েছিলেন পাথর সম্রাট টুলু। এগরার ঠিকাদার শেখ মুক্তাজুলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরেও প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাত ছিনিয়ে নিতেন টুলু। এদিকে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর আত্মীয় ইফাজুল হকের বাড়িতে হানা দেয় পুলিশ। তালা ভেঙে আলমারি, ট্রাঙ্কে তল্লাশি চালানো হয়। ইফাজুলের বাড়িতে উদ্ধার হওয়া একটি লাল ট্রলি ব্যাগ ঘিরে রহস্য বেড়েছে। ইফাজুল বীরভূমের সিউড়িতে থাকেন। তিন চারদিন আগে সিউড়ি থেকে মঙ্গলকোটে ফেরার সময় এই লাল ট্রলি ব্যাগ নিয়ে এসেছিলেন। কিন্তু, এখন সেই ট্রলি ব্যাগে কিছু পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ওই ট্রলি ব্যাগে টুলু মণ্ডলের নানা নথি হয়তো ছিল। কিন্তু, সেগুলি সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে।

এবার বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের সঙ্গে নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। টুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার অভিযোগ উঠল সুমিতের বিরুদ্ধে। বীরভূম ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরেও আতঙ্কের সাম্রাজ্য ছড়িয়েছিলেন পাথর সম্রাট টুলু। এগরার ঠিকাদার শেখ মুক্তাজুলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরেও প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাত ছিনিয়ে নিতেন টুলু।

এদিকে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলুর আত্মীয় ইফাজুল হকের বাড়িতে হানা দেয় পুলিশ। তালা ভেঙে আলমারি, ট্রাঙ্কে তল্লাশি চালানো হয়। ইফাজুলের বাড়িতে উদ্ধার হওয়া একটি লাল ট্রলি ব্যাগ ঘিরে রহস্য বেড়েছে। ইফাজুল বীরভূমের সিউড়িতে থাকেন। তিন চারদিন আগে সিউড়ি থেকে মঙ্গলকোটে ফেরার সময় এই লাল ট্রলি ব্যাগ নিয়ে এসেছিলেন। কিন্তু, এখন সেই ট্রলি ব্যাগে কিছু পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ওই ট্রলি ব্যাগে টুলু মণ্ডলের নানা নথি হয়তো ছিল। কিন্তু, সেগুলি সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে।

Follow Us