DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বকেয়া ডিএ চেয়ে ধর্মঘট। তার জেরে লাটে উঠল পরীক্ষা। শুক্রবার ধর্মঘটের প্রভাবে বন্ধ হল ঘাটালের একাধিক স্কুল। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল এদিন। তাই সময় মতো স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা স্কুলে আসলেও স্কুলে প্রবেশ করলেন না কেউ। কারণ স্কুলের প্রধান গেট আটকে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশও। তবে এদিন এই আন্দোলনের জন্য কোন শিক্ষকে স্কুলের গেটের ভেতরে প্রবেশ করলেন না। কার্যত আন্দোলনকে সমর্থন জানালেন শিক্ষকেরা। ছাত্ররা স্কুলে আসলেও বাড়ি ফিরে গেল। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুল ও ঘাটাল বসন্তকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারল না পড়ুয়ারা। কবে হবে সেই পরীক্ষা, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

Follow Us