‘সেদিনের ভূমিকম্পের পরই….’, সাতসকালে ভয়ঙ্কর ঘটনা পার্ক স্ট্রিটে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 03, 2026 | 10:53 AM

তাঁদের দাবি, ১৫০ বছরের পুরনো ওই বাড়ির অবস্থা আগে থেকেই খারাপ ছিল। আর ভূমিকম্পের জেরে সেই বাড়িই আরও বড় বিপদের জন্য প্রহর গুনছিল। এদিন সকালে একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। হতাহতের কোনও খবর নেই।

দোলের দিন সকালে ভয়ঙ্কর ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির অংশ। সকাল ঠিক সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায়। ভূমিকম্পের জেরেই এমনটা হল, এ কথাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ১৫০ বছরের পুরনো ওই বাড়ির অবস্থা আগে থেকেই খারাপ ছিল। আর ভূমিকম্পের জেরে সেই বাড়িই আরও বড় বিপদের জন্য প্রহর গুনছিল। এদিন সকালে একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। হতাহতের কোনও খবর নেই।

Published on: Mar 03, 2026 10:51 AM