ED Raids: কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
ED Raids at Shantanu Sinha's house: কান্দিতে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। শান্তনুর প্রাসাদোপম বাড়ি রয়েছে সেখানে। কান্দি পুরসভার ৮নং ওয়ার্ডে তাঁর পৈত্রিক বাড়ি। কিন্তু বিগত সাতদিন ধরে ওই বাড়ি তালাবন্ধ। শেষপর্যন্ত তালা ভেঙেই ঘরে ঢোকেন ইডি আধিকারিকরা।
আজ কলকাতার একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে, কান্দিতে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। শান্তনুর প্রাসাদোপম বাড়ি রয়েছে সেখানে। কান্দি পুরসভার ৮নং ওয়ার্ডে তাঁর পৈত্রিক বাড়ি। কিন্তু বিগত সাতদিন ধরে ওই বাড়ি তালাবন্ধ। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনিও বর্তমানে বাড়িতে নেই। শেষপর্যন্ত তালা ভেঙেই ঘরে ঢোকেন ইডি আধিকারিকরা।
Follow Us
Loading...
Unable to load recommendations.
