Koel Mallick: একই আসনে দু’বার জয়ী কোয়েল, সাংসদ হয়ে কী করতে চাইছেন?
Koel Mallick Rajya Sabha MP: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কোয়েল। রাজ্যসভার সাংসদ হিসাবে আবার সংসদে যাওয়ার সুযোগ পেলেন অভিনেত্রী। এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেও, একদিনও সংসদে যাননি তিনি। রাজ্য়ে পালাবদলের পরই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কোয়েল। রাজ্যসভার সাংসদ হিসাবে আবার সংসদে যাওয়ার সুযোগ পেলেন অভিনেত্রী। এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেও, একদিনও সংসদে যাননি তিনি। রাজ্য়ে পালাবদলের পরই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। চলতি সপ্তাহেই তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং মনোনয়ন পত্র জমা দেন। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায়, আজই জয়ের সার্টিফিকেট হাতে পেলেন কোয়েল মল্লিক। জয়ী হয়ে কোয়েল বললেন, “দেশের সেবা যেন নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে করতে পারি এই শুভেচ্ছা চাই সকলের কাছ থেকে। এটা একটা গুরু দায়িত্ব। এই সুযোগটা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।”
Follow Us
