ED Raid: কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 19, 2026 | 11:51 AM

প্রসঙ্গত, এর আগে কয়লা মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ইডির তলবকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টেও যান। মেডিক্যাল NRI কোটায় ভর্তির দুর্নীতিতেও শান্তনুকে তলব করেছিল ইডি। এবার সোজা তাঁর বাড়িতেই হানা কেন্দ্রীয় এজেন্সির।

ইডির নজরে কলকাতা পুলিশের DC শান্তনু সিনহা বিশ্বাস। ভোটের বাংলায় ইডির সক্রিয়তা। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের দুই ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে কর্মরত শান্তনু সিনহা। তবে কোন মামলায় হানা দিয়েছে ইডি তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগে কয়লা মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ইডির তলবকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টেও যান। মেডিক্যাল NRI কোটায় ভর্তির দুর্নীতিতেও শান্তনুকে তলব করেছিল ইডি। এবার সোজা তাঁর বাড়িতেই হানা কেন্দ্রীয় এজেন্সির।

Follow Us