Baruipur: জমি বিবাদে ভাইকে অ্যাসিড মেরে কোপাল দাদা! বারুইপুরের যোগীবটতলায় ঘটনায় শোরগোল

| Edited By: জয়দীপ দাস

Mar 22, 2026 | 1:34 PM

Baruipur Case: শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের যোগীবটতলায়। খবর ছড়াতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। রাতেই অভিযুক্তর বাড়িতে চড়াও হন স্থানীয়রা। অভিযুক্তদের পুলিশের হাত ছিনিয়ে নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ।

বারুইপুর: বারুইপুরে জমি বিবাদের জেরে ভাইয়ের উপর অ্যাসিড হামলার অভিযোগ। এখানেই শেষ নয়, দা দিয়ে কোপাল মেজো দাদা এবং তাঁর পরিবার। গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের যোগীবটতলায়। খবর ছড়াতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। রাতেই অভিযুক্তর বাড়িতে চড়াও হন স্থানীয়রা। অভিযুক্তদের পুলিশের হাত ছিনিয়ে নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। 

Follow Us