Assembly Election Date: ২০২১-এ ৮ দফায় ভোট, আর এবার?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2026 | 2:46 PM

পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই বলে খবর সূত্রের। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরলম-পদুচেরিতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ।

রবিবারই বাংলায় হতে পারে ভোটের দিন ঘোষণা। বিকেল চারটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই বলে খবর সূত্রের। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরলম-পদুচেরিতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ।

বিগত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কবে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ১৫ মার্চ অথবা ১৬ মার্চ ভোটের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এ দিন, বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে হবে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তখনই জানা যাবে ভোট কবে হবে।

Follow Us