পঞ্চায়েতে কেন শুনানি নয়? সুপ্রিম কোর্টে কী জানাল কমিশন

|

Feb 08, 2026 | 1:34 PM

SIR in West Bengal: পঞ্চায়েত ভবনে SIR শুনানি চায় না কমিশন। এসআইআর শুনানিতে হিংসার অভিযোগ, সেই কারণেই পঞ্চায়েত ভবনে শুনানি চায় না নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং দোলা সেনের মামলায় পাল্টা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

পঞ্চায়েত ভবনে SIR শুনানি চায় না কমিশন। এসআইআর শুনানিতে হিংসার অভিযোগ, সেই কারণেই পঞ্চায়েত ভবনে শুনানি চায় না নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনের মামলায় পাল্টা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

হলফনামায় দাবি করা হয়েছে, একের পর এক ঘটনাই ইঙ্গিত দিচ্ছে পঞ্চায়েত ভবন স্তরে কাজ করার উপযুক্ত আইন শৃঙ্খলাগত পরিবেশ নেই। এক্ষেত্রে, ইটাহার, ফারাক্কা, চাকুলিয়া সহ বিভিন্ন জায়গায় পঞ্চায়েত স্তরের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। মাইক্রো অবজার্ভার, বিএলও  এবং কমিশনের আধিকারিকরা তাদের জীবনের ভয় পাচ্ছেন বলে দাবি।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, পঞ্চায়েত ভবনে শুনানি করতে হবে। হিংসার প্রেক্ষাপটের কথা তুলে সুপ্রিম কোর্টের এই নির্দেশ পরিবর্তন করার আবেদন জানানো হয়েছে।