ERO-AERO-দের ভুল! নাম বাদ যাবে লক্ষাধিক বৈধ ভোটারের?
SIR in West Bengal: আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে SIR-র চূড়ান্ত ভোটার তালিকা। তবে তালিকায় নাম বাদ যেতে পারে লক্ষাধিক ভোটারের। খসড়া তালিকা প্রকাশের পরই ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল। এদের মধ্যে অনেকেই শুনানিতে অংশ নিয়েছিলেন, জমা করেছেন নথি।
আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে SIR-র চূড়ান্ত ভোটার তালিকা। তবে তালিকায় নাম বাদ যেতে পারে লক্ষাধিক ভোটারের। খসড়া তালিকা প্রকাশের পরই ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল। এদের মধ্যে অনেকেই শুনানিতে অংশ নিয়েছিলেন, জমা করেছেন নথি। কিন্তু দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভুলে বাদ যেতে পারে লক্ষাধিক বৈধ ভোটারের নাম। ইআরও (ERO) ও এইআরও (AERO)-দের ভুলের জন্য লক্ষাধিক ডকুমেন্ট আপলোড হয়নি। ফলে সেই সব নাম চূড়ান্ত তালিকায় থাকবে না। এরকম অন্তত ১ লক্ষ ১৪ হাজার ভোটারের ডকুমেন্টস জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। ডিইও-রা এমনটাই দাবি করেছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।