SIR in Bengal: সাত AERO-এর উপর পড়ল খাঁড়া, সাসপেন্ড-নির্দেশ কমিশনের
West Bengal SIR: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলার সাত সরকারি আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড বা নিলম্বিত করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যসচিবকে নবান্নে চিঠি পাঠানো হয়েছে।
কলকাতা: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলার সাত সরকারি আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড বা নিলম্বিত করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যসচিবকে নবান্নে চিঠি পাঠানো হয়েছে।
কমিশন সূত্রে খবর, এই সাত আধিকারিকই রাজ্যের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় AERO হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলা এবং অসদাচরণের অভিযোগ উঠেছে।