Abhishek Banerjee: নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
বললেন, ফর্ম-৬-কে কাজে লাগিয়ে ভিন রাজ্যের লোক ঢুকিয়ে বাংলার সীমান্ত বদল করতে চাইছে গেরুয়া শিবির। সেটাই আজ অভিষেক ও তার নেতৃত্বাধীন দল ‘হাতেনাতে’ ধরেছে। অভিষেক বলেন, "কমিশনের বিধি অনুযায়ী ৫০টার বেশি ফর্ম ৬ জমা দিতে পারেন না। আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, প্রায় ৩০ হাজার ফর্ম সিক্স যাঁরা এই রাজ্যের ভোটার নয়, বিহার-উত্তরপ্রদেশে নাম রয়েছে, তাঁদের ভোটার করা হয়েছে।"
বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, বাংলায় বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। এইভাবেই আগে মহারাষ্ট্র-হরিয়ানা-দিল্লির মতো রাজ্য তারা দখল করেছে, আর এবার বাংলাও একই পন্থায় দখল করতে চাইছে। সোমবার রাতে নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে বিরাট অভিযোগ করলেন অভিষেক। বললেন, ফর্ম-৬-কে কাজে লাগিয়ে ভিন রাজ্যের লোক ঢুকিয়ে বাংলার সীমান্ত বদল করতে চাইছে গেরুয়া শিবির। সেটাই আজ অভিষেক ও তার নেতৃত্বাধীন দল ‘হাতেনাতে’ ধরেছে। অভিষেক বলেন, “কমিশনের বিধি অনুযায়ী ৫০টার বেশি ফর্ম ৬ জমা দিতে পারেন না। আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, প্রায় ৩০ হাজার ফর্ম সিক্স যাঁরা এই রাজ্যের ভোটার নয়, বিহার-উত্তরপ্রদেশে নাম রয়েছে, তাঁদের ভোটার করা হয়েছে।”
Follow Us