TMC: ‘আমি তো তোলা তুলতে পারি না’, বিদায়ী তৃণমূল বিধায়ক কী বললেন শুনুন

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 21, 2026 | 9:35 PM

মঞ্জু বলেন, “একজন মন্ত্রী আমাকে আগেই অ্যালার্ট করেছিলেন যে আমি টিকিট পাব না। আসলে লেনদেনের ব্যাপার থাকে। এটা ২০১৮ সালে প্রমাণ হয়েছে…সুনীল সিং নিজে আমায় বলেছেন যে উনি ৪০ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে এনেছেন। সভ্য জগতে এমন হয় না…আমি বিজেপি থেকেও অফার পেয়েছি। আমি নেত্রীর কাছ থেকেও ভাল ব্যবহার পাইনি।”

প্রার্থী তালিকা প্রকাশ হতেই উত্তর থেকে দক্ষিণ, দিকে-দিকে বিক্ষোভ-বিদ্রোহ শুরু হয়ে হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে টিকিট না পাওয়া বিধায়ককে শান্ত করতে হয়েছে। এবার সেই লাইনে আরও এক বিদায়ী বিধায়ক। টিকিট না পেয়েই বিস্ফোরক তিনি। নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। টাকা না দেওয়ার জন্যই প্রার্থী করা হয়নি তাঁকে, বলে মন্তব্য করেছেন তিনি।

Follow Us