ভোট শেষ হতেই গাজোলে ‘বয়কটের’ রাজনীতি? বাড়ছে চাপানউতোর

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 26, 2026 | 7:11 AM

বিজেপির হয়ে প্রচার করায় একঘরে, মসজিদে নমাজ পড়ায় নিষেধাজ্ঞার অভিযোগ। ঘটনাটি মালদহের গাজোলের। কাটনা এলাকার চৌকি পুকুর গ্রামে আজহার হোসেন, হালিম আনসারি, শামসুল হক, মাসুদুর রহমান- এই চারজন গ্রামে বিজেপির প্রচার করেছিলেন। অভিযোগ, বিজেপির হয়ে প্রচার করায় তাঁদের সামাজিকভাবে বয়কট করার কথা বলা হয়েছে। ৬ জনের নামে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী আজহার হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। 

Follow Us