Gautam Deb: বাবুল সুপ্রিয় পর এবার গৌতম দেব, প্রশ্ন করতেই হারালেন মেজাজ
আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শনিবার উত্তরবঙ্গে যান রাষ্ট্রপতি। কিন্তু অভিযোগ ওঠে, তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্য মন্ত্রী উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানস্থল শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি এলে প্রোটোকল অনুযায়ী রাজ্য সরকারের প্রতিনিধিদের থাকা উচিত। সেটা না হওয়াতেই বিরোধী শিবির বিজেপি রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ তুলছে।
শিলিগুড়ি: বাবুল সুপ্রিয়র পর এবার মেয়রের ধমক। মেজাজ হারাচ্ছে তৃণমূল? রাষ্ট্রপতি বিতর্কে এবার TV9 বাংলার প্রশ্নে মেজাজ হারালেন মেয়র গৌতম দেব। রাষ্ট্রপতির অভিযোগের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে সাংবাদিক বৈঠক ডাকেন মেয়র নিজেই। কিন্তু প্রোটকল নিয়ে প্রশ্ন করতেই বেজায় চটে যান মেয়র। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “ধমক চমকের রাজনীতি মানুষ দেখছে। মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ বলে আদিবাসী রাষ্ট্রপতিকে মন থেকে মেনে নিতে পারেননি।” আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শনিবার উত্তরবঙ্গে যান রাষ্ট্রপতি। কিন্তু অভিযোগ ওঠে, তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্য মন্ত্রী উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানস্থল শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি এলে প্রোটোকল অনুযায়ী রাজ্য সরকারের প্রতিনিধিদের থাকা উচিত। সেটা না হওয়াতেই বিরোধী শিবির বিজেপি রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ তুলছে।