Yuva Sathi Scheme: ‘আলু বেচব, তবু ভাতা নেব না’, স্পষ্ট কথা M.A করা আলু বিক্রেতার
Yuva Sathi Scheme: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মাস্টারস্ট্রোক। বাংলায় চালু হল নতুন প্রকল্প, যুবসাথী। ৪০ বছর পর্যন্ত বেকার যুবকরা যুবসাথী প্রকল্পের অধীনে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন। চাকরি করলে যুবসাথী পাবেন না। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মাস্টারস্ট্রোক। বাংলায় চালু হল নতুন প্রকল্প, যুবসাথী। ৪০ বছর পর্যন্ত বেকার যুবকরা যুবসাথী প্রকল্পের অধীনে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন। চাকরি করলে যুবসাথী পাবেন না। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা পাওয়া যাবে। একদিকে যেমন বিপুল সাড়া মিলছে এই প্রকল্পে, শয়ে শয়ে মানুষ আবেদন করছেন, সেখানেই অনেকে এই ভাতা রাজনীতি গ্রহণ করতে নারাজ। যেমন এই যুবক। বাংলায় এম.এ (MA) করেছেন, ডিএলএড ডিগ্রিও রয়েছে। এখন বিক্রি করেন আলু। তবুও ভাতা নিতে নারাজ তিনি। সাফ কথা, ‘আলু বেচব, তবু ভাতা নেব না’।