Election in Bengal: কত দফায় হতে চলেছে বাংলার ভোট?

| Edited By: জয়দীপ দাস

Mar 15, 2026 | 3:48 PM

Bengal Election: ২০২১ সালে ভোট ঘোষণার ঠিক ৩০ দিনের মাথায় হয়েছিল প্রথম দফার ভোট। ২০১৬ সালে ভোট হয়েছিল ৬ দফায়। ২০২১ সালে হয়েছিল ৮ দফায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচন হয়েছিল ৭ দফায়।

আজ বাংলায় ভোটের দিন ঘোষণা। বাংলা-সহ মোট ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু, পদুচেরিতে হচ্ছে ভোট ঘোষণা। দিল্লির বিজ্ঞান ভবনে বসছে সাংবাদিক বৈঠক। সূত্রের খবর, দুই থেকে তিন দফায় ভোট হতে পারে বাংলায়। প্রথম দফার ভোট হতে পারে ১৫ এপ্রিলের পর। ২০২১ সালে ভোট ঘোষণার ঠিক ৩০ দিনের মাথায় হয়েছিল প্রথম দফার ভোট। ২০১৬ সালে ভোট হয়েছিল ৬ দফায়। ২০২১ সালে হয়েছিল ৮ দফায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচন হয়েছিল ৭ দফায়। 

Follow Us