Indian Railways: বিরিয়ানি-মাংস ট্রেনে কি আর জুটবে না? কী খাবার পাবেন নির্দেশিকা IRCTC-র

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2026 | 2:06 PM

Indian Railways: একই সঙ্গে ট্রেন যাত্রীদের 'রেডি টু ইট' খাবার দেওয়ার নির্দেশ আইআরসিটিসির। তবে কি ট্রেনের খাবার থেকে উধাও হচ্ছে মাছ-মাংস ভাতের মেনু? প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন্দ্র যদিও, আগেই বলেছে দেশে গ্যাসের কোনও সঙ্কট নেই। পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। বুকিংয়ের আড়াই দিনের মাথাতেই গ্যাস চলে আসছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবের জেরে ভুগছে বাংলাও। গ্যাস সঙ্কটে ভুগছেন সকলে। আম-জনতা তো বটেই এবার ট্রেনের খাবারেও গ্যাসের সঙ্কটের প্রভাব পড়ার আশঙ্কা। রেল সূত্রে খবর, ট্রেনে ইনডাকশন ও মাইক্রোওয়েভ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রেন যাত্রীদের ‘রেডি টু ইট’ খাবার দেওয়ার নির্দেশ আইআরসিটিসির। তবে কি ট্রেনের খাবার থেকে উধাও হচ্ছে মাছ-মাংস ভাতের মেনু? প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন্দ্র যদিও, আগেই বলেছে দেশে গ্যাসের কোনও সঙ্কট নেই। পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। বুকিংয়ের আড়াই দিনের মাথাতেই গ্যাস চলে আসছে।

Follow Us