Adhir Chowdhury: অধীরকে প্রার্থী করে বাংলায় কাজে লাগাতে চায় কংগ্রেস হাইকমান্ড?

| Edited By: জয়দীপ দাস

Mar 18, 2026 | 5:48 PM

Congress: প্রদেশ নেতৃত্বের তরফে আগেই জানানো হয়েছিল, প্রার্থী করা হতে পারে অধীর চৌধুরীকে। সূত্রের খবর, কংগ্রেস হাই কম্যান্ডও অধীর চৌধুরীকে ব্যবহার করতে চাইছেন বাংলার রাজনীতিতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে।

আগে থেকেই চলছিল চর্চা। রাজনৈতিক মহলে চাপানউতোর চলছিল পুরোদমে। অবশেষে খবর ভেসে আসছে উপরমহল থেকেও। সূত্রের খবর, বহরমপুরে প্রার্থী হতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদেশ নেতৃত্বের তরফে আগেই জানানো হয়েছিল, প্রার্থী করা হতে পারে অধীর চৌধুরীকে। সূত্রের খবর, কংগ্রেস হাই কম্যান্ডও অধীর চৌধুরীকে ব্যবহার করতে চাইছেন বাংলার রাজনীতিতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে।

Follow Us