সব ঠিক ছিল, কেন হল না IPAC মামলার শুনানি?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 10, 2026 | 12:35 PM

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানির কথা ছিল। সেই বেঞ্চেই সিব্বলের অসুস্থতার কথা জানান আইনজীবী। তিনি জানান, কপিল সিব্বল অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত কারণে এই আর্জি জানানো হয়, তাই কোনও আপত্তি জানাননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানি করা যেতে পারে। ওইদিনই শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।

গত ৮ জানুয়ারির ঘটনায় এই মামলা হয় শীর্ষ আদালতে। প্রতীক জৈনের বাড়ি ও তাঁর অফিস অর্থাৎ তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি, সেই সময় ভিতরে ঢুকে ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি।

আজ, মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানির কথা ছিল। সেই বেঞ্চেই সিব্বলের অসুস্থতার কথা জানান আইনজীবী। তিনি জানান, কপিল সিব্বল অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত কারণে এই আর্জি জানানো হয়, তাই কোনও আপত্তি জানাননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানি করা যেতে পারে। ওইদিনই শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।

Published on: Feb 10, 2026 12:13 PM
Follow Us