Kolkata Hotel Fire: মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
Hotel Owner Arrested in Kolkata Fire: বেহালার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলের মালিক বীরেশ্বরকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গায় লোকেশন ট্র্যাক করা হচ্ছিল। শুক্রবার টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর খোঁজ পায় পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক। এর আগে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পলাতক ছিলেন হোটেল মালিক বীরেশ্বর মিত্র। বেহালার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গায় লোকেশন ট্র্যাক করা হচ্ছিল। শুক্রবার টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর খোঁজ পায় পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
Follow Us
Loading...
Unable to load recommendations.
