কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 15, 2026 | 5:23 PM

কসবার রাজডাঙা এলাকায় একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হল নাবালিকাকে। গ্রেফতার করা হল চার জনকে। পুলিশ সূত্রে খবর, নাবালিকা পাচারের ছক ছিল। কর্নাটকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যায় কসবার ওই গেস্ট হাউসে। এদিকে, পুলিশের হানার পরই খোঁজ নিতে গিয়ে জানা যায়, কসবা রাজডাঙায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে গেস্ট হাউস। স্থানীয় মানুষজনের বক্তব্য, গেস্ট হাউসে মধুচক্র চলে। পুলিশ কোনও পদক্ষেপ করে না। এলাকার মানুষের বক্তব্য, এই গেস্ট হাউসগুলোর জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বেশিরভাগ গেস্ট হাউস এই নিয়ে মুখ খুলতে রাজি নয়। একটি গেস্ট হাউসের কর্মীর বক্তব্য, তিন থেকে চার ঘণ্টার জন্য ১০০০-১৫০০ টাকা ভাড়া নেওয়া হয়।

কসবার রাজডাঙা এলাকায় একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হল নাবালিকাকে। গ্রেফতার করা হল চার জনকে। পুলিশ সূত্রে খবর, নাবালিকা পাচারের ছক ছিল। কর্নাটকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যায় কসবার ওই গেস্ট হাউসে।

এদিকে, পুলিশের হানার পরই খোঁজ নিতে গিয়ে জানা যায়, কসবা রাজডাঙায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে গেস্ট হাউস। স্থানীয় মানুষজনের বক্তব্য, গেস্ট হাউসে মধুচক্র চলে। পুলিশ কোনও পদক্ষেপ করে না। এলাকার মানুষের বক্তব্য, এই গেস্ট হাউসগুলোর জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বেশিরভাগ গেস্ট হাউস এই নিয়ে মুখ খুলতে রাজি নয়। একটি গেস্ট হাউসের কর্মীর বক্তব্য, তিন থেকে চার ঘণ্টার জন্য ১০০০-১৫০০ টাকা ভাড়া নেওয়া হয়।

 

Follow Us