মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
আচমকা এক মহিলা স্কুটি থামিয়ে প্রশ্ন তোলেন, 'মহিলারা কোথায় নিরাপদ, আমি তো নিরাপদ নই?' একথা শুনেই এগিয়ে যান তৃণমূল নেতা। তিনি বলে ওঠেন, 'আপনার সঙ্গে কিছু হয়েছে? বিজেপির হয়ে কথা বলতে এসেছেন।' একথা শুনেই আরও সুর চড়ান মহিলা। তিনি চিৎকার করে ওঠেন, 'আমার সঙ্গে হলে তবেই বলব? পাশের বাড়ির কারও সঙ্গে হলে বলব না?' রীতিমতো শুরু হয়ে যায় বাকবিতণ্ডা।
মহিলা নিরাপত্তার প্রশ্নে বারবার সরব হয়েছে বিরোধীরা। সেই প্রশ্ন আরও প্রকট হয় আরজি কর-কাণ্ডের পর। সেই ইস্যু নিয়েই কথা হচ্ছিল TV9 বাংলার ক্যামেরার সামনে। সেখানেই আচমকা এক মহিলা স্কুটি থামিয়ে প্রশ্ন তোলেন, ‘মহিলারা কোথায় নিরাপদ, আমি তো নিরাপদ নই?’ একথা শুনেই এগিয়ে যান তৃণমূল নেতা। তিনি বলে ওঠেন, ‘আপনার সঙ্গে কিছু হয়েছে? বিজেপির হয়ে কথা বলতে এসেছেন।’ একথা শুনেই আরও সুর চড়ান মহিলা। তিনি চিৎকার করে ওঠেন, ‘আমার সঙ্গে হলে তবেই বলব? পাশের বাড়ির কারও সঙ্গে হলে বলব না?’ রীতিমতো শুরু হয়ে যায় বাকবিতণ্ডা।
Follow Us