একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?

|

Mar 25, 2026 | 4:51 PM

LPG Cylinder Booking: ডিলারদের দাবি, ডবল বা দুটি সিলিন্ডারের কানেকশন যাদের রয়েছে, তাদের এবার থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে অন্তত ৩৫ দিনের ব্যবধান রাখতে হবে। সিঙ্গল সিলিন্ডারের কানেকশনে গ্য়াস বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা ২৫ দিনই থাকছে। অর্থাৎ একটি গ্যাস ডেলিভার হয়ে যাওয়ার ৩৫ দিন বাদে দ্বিতীয় গ্যাস বুক করা যাবে।

গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার এবার থেকে ২৫ দিন নয়, ৩৫ দিন বাদে বুকিং করতে হবে। গ্রাম ও শহরের জন্য এই নিয়ম প্রয়োজ্য। যদিও কেন্দ্রের তরফে এমন কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও।

ডিলারদের দাবি, ডবল বা দুটি সিলিন্ডারের কানেকশন যাদের রয়েছে, তাদের এবার থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে অন্তত ৩৫ দিনের ব্যবধান রাখতে হবে। সিঙ্গল সিলিন্ডারের কানেকশনে গ্য়াস বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা ২৫ দিনই থাকছে। অর্থাৎ একটি গ্যাস ডেলিভার হয়ে যাওয়ার ৩৫ দিন বাদে দ্বিতীয় গ্যাস বুক করা যাবে।

তবে ৫ ও ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম ও শহরে গ্যাস বুকিংয়ের সময়সীমা আলাদা। ৫ কেজির সিঙ্গল সিলিন্ডার ৯ দিন বাদে বুক করা যাবে। ডাবল সিলিন্ডারের ক্ষেত্রে ১২ দিন পর বুকিং করা যাবে। উজ্জ্বলা যোজনার অধীনে কানেকশন হলে, ১৬ দিন বাদে ৫ কেজির সিলিন্ডার ফের বুক করা যাবে। একইভাবে, ১০ কেজির এলপিজি সিলিন্ডার ডেলিভারির ২৫ দিন পরবর্তী গ্যাস সিলিন্ডার বুক করা যাবে।

Follow Us