গ্যাস মজুত করে রাখলেই… কড়া ব্যবস্থা নেবেন মমতা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 13, 2026 | 1:45 AM

হাসপাতাল, স্কুল, ছাত্রাবাস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস পরিষেবা ও সংশোধনাগারের মতো একাধিক প্রতিষ্ঠানে রান্নার কাজে এলপিজির উপর নির্ভরতা রয়েছে। ফলে সরবরাহে কোনও বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের পাশাপাশি পরিষেবামূলক প্রতিষ্ঠানগুলিও সমস্যার মুখে পড়তে পারে।

গ্যাস নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সাংবাদিক বৈঠক করে বলেছেন গ্যাস মজুত রাখলে বাজেয়াপ্ত করা হবে। কালোবাজারি রুখতে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের সঙ্কটের মাঝে এসওপি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। পুলিশকেও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (এসওপি) জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রান্নার গ্যাসের সরবরাহ ও বণ্টন ব্যবস্থা আরও সুসংগঠিত করতে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি হাসপাতাল, স্কুল, ছাত্রাবাস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস পরিষেবা ও সংশোধনাগারের মতো একাধিক প্রতিষ্ঠানে রান্নার কাজে এলপিজির উপর নির্ভরতা রয়েছে। ফলে সরবরাহে কোনও বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের পাশাপাশি পরিষেবামূলক প্রতিষ্ঠানগুলিও সমস্যার মুখে পড়তে পারে।

Published on: Mar 12, 2026 08:23 PM
Follow Us