Patuli: মধ্যরাতে পাটুলিতে চলল গুলি, বাড়ির ছাদে উঠে হামলা দুষ্কৃতীদের

| Edited By: আকাশ মিশ্র

Mar 26, 2026 | 5:23 PM

জানা যাচ্ছে, রাহুল এবং জিৎ পূর্ব পরিচিত। তবে, দীর্ঘদিন তাঁদের কোনও যোগাযোগ ছিল না। বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল। এরপর জিৎ-এর বাড়ির ছাদে বসেছিলেন সকলে। মদ্যপান করছিলেন বলে অভিযোগ।

ভোটের বঙ্গে কলকাতায় খুন তৃণমূল সমর্থক (TMC)। ছাদের উপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে চলে গোলাগুলি,বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রাহুল দে (৩৬)। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে একজন।

জানা যাচ্ছে, রাহুল এবং জিৎ পূর্ব পরিচিত। তবে, দীর্ঘদিন তাঁদের কোনও যোগাযোগ ছিল না। বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল। এরপর জিৎ-এর বাড়ির ছাদে বসেছিলেন সকলে। মদ্যপান করছিলেন বলে অভিযোগ। রাত সাড়ে বারোটা নাগাদা গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রায় তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ছাদের উপর বাকি যাঁরা ছিলেন তাঁরা সেখান থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে থেকেই রাহুলের বাড়িতে খবর দেওয়া হয়।

Published on: Mar 26, 2026 01:39 PM
Follow Us