Sujit Bose: জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 09, 2026 | 11:30 PM

Municipal Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ইডির তরফে ইতিপূর্বেই দাবি করা হয়েছিল যে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সুজিত বসুর হাত ধরে প্রায় ৩৪০ জন অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছিল। আর সেই চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। আর কী কী দাবি করা হয়েছে ইডির তরফে?

পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। এই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর ছেলে সমুদ্র বসুর নাম রয়েছে। একইসঙ্গে দু’টো সংস্থারও উল্লেখ রয়েছে এই চার্জশিটে। ইডি চার্জশিটে দাবি করা হয়েছে সংস্থা দু’টি সুজিত ও তাঁর ছেলের। পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ইডির তরফে ইতিপূর্বেই দাবি করা হয়েছিল যে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সুজিত বসুর হাত ধরে প্রায় ৩৪০ জন অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছিল। আর সেই চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। শুধু টাকা নয়, অনেককে জমির বিনিময়ে চাকরি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে।

Follow Us