Election Commission: বাংলো ছাড়তে হবে, বদলি হয়ে যাওয়া DM-দের নির্দেশ কমিশনের

| Edited By: জয়দীপ দাস

Mar 21, 2026 | 4:49 PM

Election Commission Directs: যখন শাসক দল তৃণমূল এই একের পর এক বদলি নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই বদলি হওয়া জেলাশাসকদের সরকারি বাংলো না ছাড়া নিয়ে দানা বেঁধেছে নতুন বিতর্ক। কড়া পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২২ মার্চের মধ্যে সমস্ত প্রাক্তন জেলাশাসককে তাঁদের নির্দিষ্ট সরকারি বাসভবন খালি করতে হবে।

কলকাতা: আসন্ন নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল নিয়ে রাজনৈতিক পারদ যখন চড়ছে, যখন শাসক দল তৃণমূল এই একের পর এক বদলি নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই বদলি হওয়া জেলাশাসকদের সরকারি বাংলো না ছাড়া নিয়ে দানা বেঁধেছে নতুন বিতর্ক। কড়া পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২২ মার্চের মধ্যে সমস্ত প্রাক্তন জেলাশাসককে তাঁদের নির্দিষ্ট সরকারি বাসভবন খালি করতে হবে। তা নিয়ে প্রশাসনিক মহলে জোরদার তরজা চলছে। 

Follow Us