ভোটার তালিকায় ‘প্রাণ’ ফিরে পেলেন তৃণমূল কাউন্সিলর
SIR প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর তাঁর 'কাণ্ডে' শোরগোল পড়েছিল। নিজের 'শেষকৃত্য' করতে সটান শ্মশানে পৌঁছে গিয়েছিলেন ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। কারণ খসড়া তালিকায় তাঁর নামের পাশে লেখা ছিল মৃত। যা নিয়ে বিতর্ক বেধেছিল। বিজেপি ও কমিশনকে আক্রমণ করেছিলেন তৃণমূল কাউন্সিলর। গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সবার কৌতূহল ছিল তাঁর নাম নিয়ে। চূড়ান্ত ভোটার তালিকায় অবশ্য 'মৃত' কাউন্সিলর 'জীবিত' হয়ে গেলেন। চূড়ান্ত তালিকায় নাম উঠল তাঁর। ডানকুনির কাউন্সিলরের নাম উঠলেও এদিকে নৈহাটির এক কাউন্সিলরের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।
SIR প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর তাঁর ‘কাণ্ডে’ শোরগোল পড়েছিল। নিজের ‘শেষকৃত্য’ করতে সটান শ্মশানে পৌঁছে গিয়েছিলেন ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। কারণ খসড়া তালিকায় তাঁর নামের পাশে লেখা ছিল মৃত। যা নিয়ে বিতর্ক বেধেছিল। বিজেপি ও কমিশনকে আক্রমণ করেছিলেন তৃণমূল কাউন্সিলর। গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সবার কৌতূহল ছিল তাঁর নাম নিয়ে। চূড়ান্ত ভোটার তালিকায় অবশ্য ‘মৃত’ কাউন্সিলর ‘জীবিত’ হয়ে গেলেন। চূড়ান্ত তালিকায় নাম উঠল তাঁর। ডানকুনির কাউন্সিলরের নাম উঠলেও এদিকে নৈহাটির এক কাউন্সিলরের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।