Chandra Nath Rath Murder: রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই…ঠিক কী ঘটেছিল, শুনে নিন

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 07, 2026 | 3:23 PM

Madhyamgram Murder Case: তদন্তকারীরা জানাচ্ছেন, যে রাস্তায় ঘটনাটি ঘটেছে, তার আশেপাশে সরু গলি রয়েছে। তাছাড়া, ওই রাস্তাও খুব নির্জন। তাই সিসিটিভিও বেশি নেই। তদন্তকারীরা মনে করছেন, সরু রাস্তায় পরিকল্পনা করেই চন্দ্রনাথের গাড়ির পথ বন্ধ করা হয়। যাতে স্করপিও গতি বাড়িয়ে যেতে না পারে।

মধ্যমগ্রামের মুজিবর রহমান রোডে ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন চন্দ্রনাথ রথ। তদন্তকারীরা জানাচ্ছেন, চন্দ্রনাথের গাড়ির অভিমুখ ছিল তাঁর ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটের খুব কাছেই তাঁকে গুলি করা হয়েছে। গাড়িটি প্যাকেজি সংস্থার গেটের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে এসে আরেকটা গাড়ি এসে চন্দ্রনাথের পথ আটকায়। তদন্তকারীরা জানাচ্ছেন, যে রাস্তায় ঘটনাটি ঘটেছে, তার আশেপাশে সরু গলি রয়েছে। তাছাড়া, ওই রাস্তাও খুব নির্জন। তাই সিসিটিভিও বেশি নেই। তদন্তকারীরা মনে করছেন, সরু রাস্তায় পরিকল্পনা করেই চন্দ্রনাথের গাড়ির পথ বন্ধ করা হয়। যাতে স্করপিও গতি বাড়িয়ে যেতে না পারে।

Follow Us