No Business in Illegal Structures: বেআইনি অংশে কোনও ব্যবসা করা যাবে না, নির্দেশ বিচারপতির

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 15, 2026 | 11:38 PM

No Business in Illegal Structures: তিলজলায় বুলডোজার দিয়ে বহুতল ভাঙার মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিল, যে অংশ ভাঙা হয়েছে, সেখানে যদি বিপজ্জনক অংশ বাকি থাকে সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে কলকাতা পৌরনিগম। আইন মেনে সব পদক্ষেপ করতে পারবে পৌরসভা ও পুলিশ। কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।

তিলজলায় বুলডোজার দিয়ে বহুতল ভাঙার মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিল, যে অংশ ভাঙা হয়েছে, সেখানে যদি বিপজ্জনক অংশ বাকি থাকে সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে কলকাতা পৌরনিগম। আইন মেনে সব পদক্ষেপ করতে পারবে পৌরসভা ও পুলিশ। কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।

Follow Us