Pakistan: ট্রাম্পকে খুশি করতে গিয়ে ইরানের কাছে ‘গোল খেল’ পাকিস্তান!

| Edited By: Purvi Ghosh

Mar 29, 2026 | 11:57 PM

ইরান-আমেরিকা শান্তি বৈঠক নিয়ে পাকিস্তানের দাবি ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে ইসলামাবাদে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনও স্তরেই আলোচনা চলছে না। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রক দাবি করেছিল, ইরান, আমেরিকা এবং ইজরায়েলকে মুখোমুখি বসাতে উদ্যোগী হয়েছে ইসলামাবাদ। এমনকি সম্ভাব্য বৈঠক পাকিস্তানের রাজধানীতেই হতে পারে বলেও জানানো হয়। এদিনও একই কথা পুনরাবৃত্তি করেন বিদেশমন্ত্রী ইশাক দার। এর কিছুক্ষণের মধ্যেই দারের দপ্তরে গিয়ে দেখা করেন ইরানের রাষ্ট্রদূত। সেই বৈঠকের বিস্তারিত পরে সংবাদসংস্থা রয়টার্সকে জানান তিনি। তাঁর বক্তব্য, “আমাদের সঙ্গে আমেরিকার কোনও আলোচনা চলছে না—না কূটনৈতিক স্তরে, না মন্ত্রী পর্যায়ে, এমনকি ব্যাকচ্যানেলেও নয়।” ফলে পাকিস্তানের মধ্যস্থতা বা ইসলামাবাদে বৈঠকের প্রশ্নই ওঠে না বলেও স্পষ্ট করেন তিনি। কূটনৈতিক মহলের মতে, এই মন্তব্যে কার্যত পাকিস্তানের অবস্থান অস্বস্তিকর হয়ে পড়েছে। ইরানি রাষ্ট্রদূতের কথায় ইঙ্গিত মিলেছে, ইসলামাবাদের তরফে আলোচনার দাবি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ইরান-আমেরিকা শান্তি বৈঠক নিয়ে পাকিস্তানের দাবি ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে ইসলামাবাদে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনও স্তরেই আলোচনা চলছে না। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রক দাবি করেছিল, ইরান, আমেরিকা এবং ইজরায়েলকে মুখোমুখি বসাতে উদ্যোগী হয়েছে ইসলামাবাদ। এমনকি সম্ভাব্য বৈঠক পাকিস্তানের রাজধানীতেই হতে পারে বলেও জানানো হয়। এদিনও একই কথা পুনরাবৃত্তি করেন বিদেশমন্ত্রী ইশাক দার।

এর কিছুক্ষণের মধ্যেই দারের দপ্তরে গিয়ে দেখা করেন ইরানের রাষ্ট্রদূত। সেই বৈঠকের বিস্তারিত পরে সংবাদসংস্থা রয়টার্সকে জানান তিনি। তাঁর বক্তব্য, “আমাদের সঙ্গে আমেরিকার কোনও আলোচনা চলছে না—না কূটনৈতিক স্তরে, না মন্ত্রী পর্যায়ে, এমনকি ব্যাকচ্যানেলেও নয়।” ফলে পাকিস্তানের মধ্যস্থতা বা ইসলামাবাদে বৈঠকের প্রশ্নই ওঠে না বলেও স্পষ্ট করেন তিনি।
কূটনৈতিক মহলের মতে, এই মন্তব্যে কার্যত পাকিস্তানের অবস্থান অস্বস্তিকর হয়ে পড়েছে। ইরানি রাষ্ট্রদূতের কথায় ইঙ্গিত মিলেছে, ইসলামাবাদের তরফে আলোচনার দাবি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এই পরিস্থিতিতে মার্কিন সাংবাদিক ও সিএনএন প্রতিনিধি ফারিদ জাকারিয়া দাবি করেছেন, পাকিস্তান “বেড়ে খেলতে গিয়ে আত্মঘাতী গোল” করেছে। তাঁর মতে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এই আলোচনার গল্প সামনে আনেন এবং ইশাক দারকে দিয়ে তা প্রচার করা হয়। তবে ইরান যে এই অবস্থান গ্রহণ করবে না, তা আগেভাগে ভাবেনি ইসলামাবাদ।

প্রসঙ্গত, গত তিন বছরে চারবার ইরান-পাকিস্তান সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে ইরানের বায়ুসেনা হামলা চালিয়েছে, পাল্টা হামলা করেছে পাকিস্তানও। এই প্রেক্ষাপটে পাকিস্তানের মাটিতে ইরান-আমেরিকা বৈঠকের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন জাকারিয়া। তাঁর মন্তব্য, “এই পরিস্থিতিতে ইরান পাকিস্তানে বসে আমেরিকার সঙ্গে আলোচনা করবে, তা বিশ্বাসযোগ্য নয়।”
এদিকে জানা যাচ্ছে, ট্রাম্পের দেওয়া ১৫ দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমেই ইরানের কাছে পৌঁছেছে। তবে এর বাইরে ইরান-আমেরিকা সম্পর্কে পাকিস্তানের কোনও সক্রিয় ভূমিকা নেই বলেই কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে, ইরান-আমেরিকা সংঘাতের মাঝে মধ্যস্থতার দাবি করে এখন চাপে পাকিস্তান।

Follow Us