PM Modi in West Bengal: বাংলায় ‘টুকরে টুকরে গ্য়াং’-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে

|

Apr 13, 2026 | 10:59 AM

West Bengal Assembly Election 2026: শিলিগুড়ির করিডরে কাটার হুমকি দিয়ে উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাদের মদত দিয়েছে তৃণমূল। বাংলায় দাঁড়িয়ে বিস্ফোরক কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কটাক্ষ, টুকরে টুকরে গ্যাং-এর সেই সমস্ত লোকজনদের তৃণমূল রাস্তা থেকে সংসদ পর্যন্ত সমর্থন করে।

শিলিগুড়ির করিডরে কাটার হুমকি দিয়ে উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাদের মদত দিয়েছে তৃণমূল। বাংলায় দাঁড়িয়ে বিস্ফোরক কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কটাক্ষ, টুকরে টুকরে গ্যাং-এর সেই সমস্ত লোকজনদের তৃণমূল রাস্তা থেকে সংসদ পর্যন্ত সমর্থন করে। এটাই ওদের আসল চেহারা। মোদী বলেন,“বিজেপির জন্য শিলিগুড়ি করিডর দেশের সুরক্ষা ও সমৃদ্ধির করিডর। আমাদের লাগাতর এর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।”

পাল্টা জবাবে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “অন্তত মহারাজ কোন দলের? বিজেপির তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছে। অনন্ত মহারাজও তো বলেছিলেন, উত্তরবঙ্গকে আলাদা করতে হবে, কোচবিহারকে আলাদা করতে হবে, কে টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলেন? অনন্ত মহারাজকে কি দল থেকে তাড়ানো গিয়েছে?”

Follow Us