Asansol Death Case: আসানসোলে রাজনৈতিক হিংসার বলি হননি কেউ,দাবি পুলিশের

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2026 | 3:26 PM

শুক্রবার রাতে আসানসোল দক্ষিণ (Asansol Daksin) থানার অন্তর্গত নব অনন্যা হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুলিশি তদন্তে স্পষ্ট করা হয়,ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ থেকে ঘটেছে। এর সঙ্গে নির্বাচন বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।

প্রথমে মনে করা হচ্ছিল রাজনৈতিক হিংসার বলি। তবে পুলিশ সেই অভিযোগ অস্বীকার করল। শুক্রবার রাতে আসানসোল দক্ষিণ (Asansol Daksin) থানার অন্তর্গত নব অনন্যা হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুলিশি তদন্তে স্পষ্ট করা হয়,ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ থেকে ঘটেছে। এর সঙ্গে নির্বাচন বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।

Published on: Apr 26, 2026 03:25 PM
Follow Us