কেন নিজেকে ‘নিধিরাম সর্দার’ বললেন ফিরহাদ?
দু’দিন আগে চর্চা তুঙ্গে উঠেছিল। বিধায়ক কুণাল ঘোষ গত বুধবার কালীঘাটে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন, ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তাতে সম্মতি জানিয়েছেন নেত্রী। সেই পূর্বাভাস সত্য করল ঘটনাপ্রবাহ। শুক্রবার দুপুরে মেয়াদ শেষের ৭ মাস আগেই ইস্তফা দিলেন ফিরহাদ। কিন্তু কেন? সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের তরফে সে প্রশ্ন উত্থাপিত হওয়ার আগে নিজেই উত্তর দেন। বললেন, "আমি এই চেয়ারটাকে আর অবমাননা করতে চাইছি না। এই চেয়ারের সম্মানহানি করব না। চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, চেয়ার-এই চেয়ারে যাঁরা আগে বসেছিলেন, তাঁদের প্রতি অসম্মান হবে।”
দু’দিন আগে চর্চা তুঙ্গে উঠেছিল। বিধায়ক কুণাল ঘোষ গত বুধবার কালীঘাটে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন, ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তাতে সম্মতি জানিয়েছেন নেত্রী। সেই পূর্বাভাস সত্য করল ঘটনাপ্রবাহ। শুক্রবার দুপুরে মেয়াদ শেষের ৭ মাস আগেই ইস্তফা দিলেন ফিরহাদ। কিন্তু কেন? সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের তরফে সে প্রশ্ন উত্থাপিত হওয়ার আগে নিজেই উত্তর দেন। বললেন, “আমি এই চেয়ারটাকে আর অবমাননা করতে চাইছি না। এই চেয়ারের সম্মানহানি করব না। চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, চেয়ার-এই চেয়ারে যাঁরা আগে বসেছিলেন, তাঁদের প্রতি অসম্মান হবে।”
Follow Us
