AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম

তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম। দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক। বর্তমানে তিনি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ। এর পাশাপাশি কলকাতা পুরনিগমের মেয়র হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অতীতে পরিবহণ দফতরেরও মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরনিগমের সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত। রাজ্যে যখন বাম জমানা, সেই সময়েও কলকাতা পুরনিগমের বিরোধী কাউন্সিলর হিসেবে জিতে এসেছেন তিনি। ২০১৮ সালে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই দায়িত্ব এখনও পালন করছেন।

পরিষদীয় রাজনীতিতেও অনেকদিন ধরেই রয়েছেন ফিরহাদ। ২০০৯ সালের উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন। আলিপুরের বাম প্রার্থীকে সেই সময়ে ২৭ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বিধানসভায় পা রেখেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরু থেকেই ভরসা রেখেছেন তাঁর উপর। ২০১১ সালে রাজ্য রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলের পর থেকেই মমতার ক্যাবিনেটে রয়েছেন তিনি। ২০১১ সাল থেকে তিনি ভোটে দাঁড়ানো শুরু করেন কলকাতা পোর্ট এলাকা থেকে। পর পর তিন বার বন্দর এলাকা তাঁকে ভোটে জিতিয়েছে।

করোনার যখন ব্যাপক বাড়বাড়ন্ত, সেই সময় মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নজর কেড়েছিল অনেকের। এছাড়া শহরে ডেঙ্গি মোকাবিলায় যেধরনের পদক্ষেপ করা হয়, তাতেও মেয়র ফিরহাদের ভূমিকা চোখে পড়ার মতো। শহরবাসী যাতে নিজেদের অভাব-অভিযোগের কথা সরাসরি তাঁর কাছে জানাতে পারেন, সে জন্য ‘টক টু মেয়র’ বলেও একটি কর্মসূচি চালু করেছেন ফিরহাদ।

ফিরহাদ হাকিমকে অতীতে একবার গ্রেফতারও করেছিল সিবিআই। নারদা স্টিং অপারেশন মামলায়। নারদার ভিডিয়ো তাঁকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার হয়েছিলেন তিনি। সঙ্গে গ্রেফতার করা হয়েছিল প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। যদিও শাসক দলের যুক্তি ছিল, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত।

Read More

Biman Banerjee: ফিরহাদের ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন বিমানের, কী বললেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ?

Biman Banerjee slams Firhad Hakim: ফিরহাদকে নিশানা করে বিমান বলেন, "ওঁর দফতর নিয়ে যখন আলোচনা হত, তখন দু'ঘণ্টার মধ্যে ৫০ শতাংশ সময় আমি বিরোধীদের দিতাম। যদিও সংখ্যাতত্ত্বের বিচারে তাদের অতটা সময় পাওয়ার কথা ছিল না। কিন্তু বিরোধীরা যাতে সব সময় কথা বলতে পারে তার জন্য সবসময় সুযোগ করে দিয়েছি। তবে এটা উনি কী উদ্দেশ্য নিয়ে বলেছেন, তা আমি জানি না।"

‘যেভাবে দৌড়চ্ছেন দিনরাত…’, হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?

 তিনি রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। কলকাতা পৌরনিগমের মেয়রও ছিলেন। সেই ফিরহাদ হাকিম এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে ফিরহাদ বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।” পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা। মন্ত্রীর প্রশংসা করে ফিরহাদ বলেন, “আমি সবথেকে আগে যেটা বলব, উনি নগরোন্নয়নের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন দিনরাত, যেভাবে সব জায়গায় যাচ্ছেন, যেভাবে সমস্যাগুলোর মোকাবিলা করছেন, এটা হয়তো আমিও কোনও দিন করিনি।” প্রাক্তন মন্ত্রী হিসেবে কিছু পরামর্শ দিতে চান জানিয়ে ফিরহাদ বলেন, “জলাভূমি বোজানো পুলিশের সাহায্যে বন্ধ করা উচিত। পুরানো নির্মাণের ভাঙা অংশ জলাভূমিতে ফেলে বোজানো হচ্ছে। আমিও অনেক চেষ্টা করছি। নিশ্চিতভাবে উনি যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, উনি সফল হবেন।”

‘আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি’, কেন বললেন ফিরহাদ?

শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ হাকিম। বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।” তাঁরা অনেক ভুল করেছেন স্বীকার করে এদিন বিধানসভায় ফিরহাদ বলেন, “১৫ বছরে আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে। কিন্তু, ১৫ বছরে কিছু করিনি, কোনও উন্নয়ন হয়নি, একথা ঠিক নয়। আবার এমন একটা সময় আসবে, যখন আপনারাও চলে যাবেন, তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে।” বিজেপি বিধায়করা তাঁর এই মন্তব্য শুনে হইচই শুরু করতেই ফিরহাদ বলেন, “৯৯ বছর হোক, ২০০ বছর হোক, ৫০০ বছর হোক, এক সময় তো আসবে। এটা ন্যাচারাল। কাউকে সমালোচনা করছি না। এটা হয়। আমরাও যখন এসেছিলাম, ভেবেছিলাম ৫০ বছর থাকব।” তারপর বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী সরব হতেই ফিরহাদ বলেন, “সমালোচনা করছি না তো। আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি। আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন।”

Firhad Hakim: ‘ম্যাডাম যেভাবে দৌড়াচ্ছেন, তাতে উনি সফল হবেন’, কাকে বললেন ফিরহাদ?

Firhad Hakim Praises Agnimitra Paul: পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা। মন্ত্রীর প্রশংসা করে ফিরহাদ বলেন, "আমি সবথেকে আগে যেটা বলব, উনি নগরোন্নয়নের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন দিনরাত, যেভাবে সব জায়গায় যাচ্ছেন, যেভাবে সমস্যাগুলোর মোকাবিলা করছেন, এটা হয়তো আমিও কোনও দিন করিনি।"

Firhad Hakim: ‘এর আগে কখনও বিধানসভায় এমনটা হয়নি’, শুভেন্দু বলা শেষ করতেই উঠে দাঁড়িয়ে পড়লেন ফিরহাদ, কী হল?

Firhad Hakim praises Suvendu Adhikari: বিধানসভা থেকে মন্ত্রীদের এদিন বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়করা তাঁদের সমস্যা মন্ত্রীদের জানালে ৭ দিনের মধ্যে তাঁদের জবাব দিতেই হবে। কী কাজ হয়েছে, কাজ না হয়ে থাকলে কেন হয়নি, কতদিন হবে, তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট তথ্য বিধায়ককে জানানোর নির্দেশ দিয়েছেন।

Firhad Hakim: মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? প্রশ্ন শুনেই দুটো শব্দ বললেন ফিরহাদ

Firhad Hakim on Missing Mamata Banerjee: তাঁদের একুশে জুলাইয়ের মঞ্চে শহিদদের পরিবারগুলি থাকবে কি না, এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, "আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করি, সবাই আসবেন। সেদিন আমরা যারা শহিদ হতে পারতাম, তাদের বেশিরভাগ মানুষই ওইদিন এখানে থাকব। যতদিন বেঁচে থাকব, একুশে জুলাই শহিদ তর্পণ করে যাব।"

Firhad Hakim’s Former OSD Kalicharan: ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?

Firhad Hakim's Former OSD: কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের জমানায় কলকাতা পুরসভা শুধুই নাকি কালী-রাজ। ফাঁস হচ্ছে তাঁর আরও কুকীর্তি। ক্যান্টিনের কর্মীদের বেতন বাড়াতেও ঘুরিয়ে কাটমানি খাওয়ার অভিযোগ। বিস্ফোরক অবিযোগ ক্য়ান্টিন আধিকারিকের। তা নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা।

Firhad Hakim: তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?

Former Kolkata Mayor Firhad Hakim: তারাতলা কাণ্ডে চাপ বাড়ছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের। তা নিয়েই রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর। কাউন্সিলর আনোয়ার খান ও সামস ইকবালের বিরুদ্ধেও অভিযোগ।

Taratala Incident: তারাতলা কাণ্ডে ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের

Complaint Against Firhad: তারাতলা বিপর্যয় কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল। পাশাপাশি কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।

Kalicharan Banerjee: ডব্লুবিসিএসে সেকেন্ড, পুলিশের পরীক্ষায় ফার্স্ট, কবে ফিরহাদের ‘গুড বয়’ হয়ে উঠলেন কালীচরণ

Firhad Hakim OSD Kalicharan: বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, “কালীকে তুললেই সব বেরিয়ে যাবে। কালী না বললে কোনও প্ল্য়ানে অনুমোদন হয় না। এই কালী ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্ট করা। বাইপাসের ধারে ২০০ কোটি টাকায় তৃণমূলর ভবন বানাচ্ছে এই কালী। এখান থেকে টাকা তুলে পাঠায়।”

প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা